বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে। এ বিষয়ে সাংবাদিকরা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন ছোড়েন। বলেন, পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে অবাধে সাংবাদিকরা ঢুকতে পারে।